সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশায় চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান ও মমতাজ নির্বাচিত

Silk City২২ মে ২০২৪২ মিনিট পড়া
পোরশায় চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান ও মমতাজ নির্বাচিত
পোরশা প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনে নওগাঁর পোরশা উপজেলা পরিষদে ২য় বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
তিনি এর আগে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে বিপুল ভোটোর ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারে ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪১ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী (কাপ-পিরিচ) ২৬ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন (ঘোড়া) পেয়েছেন ২২ হাজার ৪৬৭ ভোট। এদিকে প্রথম বার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বই প্রতীক নিয়ে ১৬ হাজার ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক (তালা) পেয়েছেন ৯ হাজার ৬৬৫ ভোট। অপরদিকে ৪র্থ বার ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে হাঁস প্রতীক নিয়ে ২৯ হাজার ৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির’র বহিস্কৃত যুগ্ম আহবায়ক মমতাজ বেগম।
তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মহিলা আওয়ামী লীগের নেত্রী নিলুফা ইয়াছমিন (কলস) পেয়েছেন ১১ হাজার ২৫৬ ভোট।
মঙ্গলবার ভোট গ্রহন শেষে রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটর্নিং কর্মকর্তা আরিফ আদনান নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।#