সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

মহাদেবপুরে ডাকাত চক্রের অন্যতম সদস্য তারেক গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৩ মে ২০২৪২ মিনিট পড়া
মহাদেবপুরে ডাকাত চক্রের অন্যতম সদস্য তারেক গ্রেপ্তার


মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যতম সদস্য তারেক হাসান (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় মহাদেবপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং-এ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্ত তারেক জেলার মান্দা উপজেলার চক-জামদই মুচিপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশের তথ্যমতে, গত ১০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন এলাকার শিবগঞ্জ-বামনসাতা সড়কে মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক একটি সুজুকী জিকসার মোটরসাইকেল (নওগাঁ-ল-১৩-৫০৬৭), নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী জেলার মান্দা উপজেলার ললিতপুর গ্রামের সুশিল চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মিলন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর জড়িতদের সনাক্ত করে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার অভিযানে নামে পুলিশের একটি চৌকশ টিম।

জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম সদস্য তারেককে গ্রেপ্তার করে পুলিশ। তার (তারেক) দেয়া তথ্যে মান্দার চক-জামদই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। তারেকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ নানা অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সোমবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ তৎপর রয়েছে।