সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

রাণীনগরে প্রার্থিতা প্রত্যাহার করলেন এক আ.লীগ সমর্থক

নিউজ ডেস্ক১২ মে ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে প্রার্থিতা প্রত্যাহার করলেন এক আ.লীগ সমর্থক

রাণীনগর প্রতিনিধি:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগরে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থক এসএম আহসান হাবীব মিলন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা রিটানিং কর্মকর্তা এএইচ ইরফান উদ্দিন আহমেদ। তিনি জানান, তিনটি পদের মধ্যে রাণীনগরে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী। রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে শুধুমাত্র চেয়ারম্যান পদে একজন প্রার্থী এসএম আহসান হাবীব মিলন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। রিটানিং কর্মকর্তা আরও জানান, ১৩ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।