সদ্য প্রকাশিত
মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
নওগাঁ

রাণীনগরে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের উদ্বোধন

নিউজ ডেস্ক৮ মে ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণের উদ্বোধন

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রণসিংগার গ্রামের কৃষক নাহিদ শাহের হাতে হারভেস্টার মেশিনের চাবি তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, এমপির সহধর্মিণী কোরাতুল আইন ছড়া প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে রাণীনগর উপজেলায় ৬জন কৃষক ৬টি কম্বাইন হারভেস্টার মেশিন পাবে। এর মধ্যে উদ্বোধনের সময় একজনকে দেওয়া হয়েছে। আবার বাকি ৫টি হারভেস্টার মেশিন আগামী ১৫ মে’র মধ্যে বিতরণ করা হবে।