সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

পোরশায় বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 

নিউজ ডেস্ক৭ মে ২০২৪১ মিনিট পড়া
পোরশায় বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে 
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় কড়িদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বিদ্যালয়টি বন্ধ রাখা হয় বলে জানাগেছে।
দীর্ঘদিন  তাপদাহের কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক কয়েকদিন বিদ্যালয়ের বন্ধ রাখলেও গত ৫ মে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। তাপদাহের কারনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নির্দেশনা মোতাবেক সকাল ৮ টায় ক্লাস শুরু করে সকাল সাড়ে ১১টায় ক্লাস শেষ করার সিদ্ধান্ত থাকলেও গত কয়েকদিন থেকে তাপদাহ কমার কারণে ৭মে থেকে আবারো পূর্বের ন্যায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গত ৬ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা জারি করেন।
কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান অধিদপ্তরের নির্দেশনা তোয়াক্কা না করে ৭মে সকাল ১১ টায় বিদ্যালয় বন্ধ করে দেন। ৭ মে দুপুর ১২ টায় মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আসাদুজ্জামান কোন কিছু বলতে রাজি হননি।
অপরদিকে ভারপ্রাপ্ত পোরশা উপজেলা শিক্ষা অফিসার একেএম ওলিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিদ্যালয়টি বন্ধের সত্যতা  নিশ্চিত করেছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।