সদ্য প্রকাশিত
মোটরসাইকেল-ভটভটিকে ট্রাকের ধাক্কা, গেল ২ প্রাণ পাকা ধানে বৃষ্টি, আলুচাষ নিয়েও দুশ্চিন্তা কৃষকের নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
নওগাঁ

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জুয়াড়ীর কারাদণ্ড

নিউজ ডেস্ক৬ মে ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জুয়াড়ীর কারাদণ্ড

রাণীনগর প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়ারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে উপজেলা সদরের খট্রেশ্বর হাদিপাড়ায় রাণীনগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আত্রাই উপজেলার সাহেগঞ্জ এলাকার রহিদুল ইসলামকে সাতদিন, একই উপজেলার জামালগঞ্জ গ্রামের রিয়াদ হোসেনকে ২০দিন এবং রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খট্রেশ্বর হাদিপাড়া মাঠের মধ্যে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়ার আসর থেকে ওই তিনজনকে আটক করা হয়। এরপর জুয়া খেলার অপরাধে আটককৃত তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, থানা পুলিশের অফিসার-ফোর্স ও উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান।