তিনি বলেন, আমার যতদূর মনে পড়ে, ওখানে (ডিসি সম্মেলন) অনেকগুলো বিষয় এসেছিল। প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসিরা আসেন, তখন তারা কথা বলার সুযোগ পান। এটি তাদের জন্য একটা বড় সুযোগ। অনেক বিষয় সেখানে আসে। অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয় উঠে আসে। সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম প্রশ্ন করেন।
ফরহাদ হোসেন বলেন, আমরা সব প্রস্তাবকেই স্বাগত জানাই। তারা প্রস্তাব দিয়েছেন। যখন সময় সুযোগ হবে, বিবেচনায় রাখা হয়েছে। আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এ মুহূর্তে এটি নিয়ে আমরা চিন্তা করছি না।

মন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী হাসপাতাল রয়েছে। বিশ্ববিদ্যালয় হলো বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি হলো মুক্ত একটি জায়গা, যেখানে মানুষ জ্ঞান অর্জন করবে, মুক্ত চিন্তা-ভাবনা করবে। মনের বিকাশটা এখানে এসে ঘটবে, সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। সেরকম একটি জায়গা হলো ইউনিভার্সিটি। সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। মেধাবীদের জায়গা হলো ইউনিভার্সিটি।










