সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে হার পাওয়ার প্রকল্পের ২য় পর্যায়ের প্রশিক্ষন শুরু 

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে হার পাওয়ার প্রকল্পের ২য় পর্যায়ের প্রশিক্ষন শুরু 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হার পাওয়ার প্রকল্পের ২য় পর্যায়ের নারী ফ্রিল্যান্সারদের প্রশিক্ষন সোমবার শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রসাদপুর সিনিয়র ফাজিল মাদ্রাসায়  তথ্য ও প্রযুক্তি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, প্রসাদপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাই সিদ্দিকী,  প্রশিক্ষক সংস্থা রাইস আপের ম্যানেজার আশরাফুল আলম,কোর্স সমন্বয়কারী এসএম  আসলাম উদ্দিন আহমেদ সহঅন্যরা।প্রসঙ্গত:২য় পর্যায়ে ৩ টি কোর্সে ৮০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে অংশ নিচ্ছে।