সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে প্রার্থীদের প্রচার-প্রচারনা শুরু  

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৪২ মিনিট পড়া
গোমস্তাপুরে প্রার্থীদের প্রচার-প্রচারনা শুরু  
গোমস্তাপুর প্রতিনিধি:
আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারনায় নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ।
নিজ নিজ প্রতীকের পোস্টার লাগানো শুরু করেছেন।তাদের পক্ষে চলছে মাইকিং। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েছেন।এরমধ্যে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন রেজা উপজেলা সদর রহনপুর পৌর এলাকায় এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি আশরাফ হোসেন মিলন গোমস্তাপুর ইউনিয়নে জনসংযোগ করেন।
এবার  উপজেলায় চেয়ারম্যান পদে  ৪জন,ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদন্দীতা করছেন। চেয়ারম্যান পদে  যারা প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন, গোমস্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন (আনারস) বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা (ঘোড়া) বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন (মোটরসাইকেল)  ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম (কাপ পিরিচ) ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন,  তারা হলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম( চশমা)ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু( টিউবওয়েল)  সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল( তালা), যুবলীগ নেতা মাসুদ পারভেজ (মাইক) ও সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা  মোকসেদুর রহমান (টিয়াপাখি) ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন তারা হলেন, মনিরা খাতুন( সেলাই মেশিন)  জোহনা খাতুন( ফুটবল) শামীমা বেগম (কলস),শিরিন আকতার (পদ্মফুল)  সুলতানা খাতুন ( হাঁস)  ও শামীমা জাহান সারা (পাখা)।