পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রনি (২৪) উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাছের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে পুঠিয়া থেকে তাহেরপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাক (পাবনা-১১-০৫০৩) বিপরিত গামী মোটরসাইকেল আরহী রনিকে চাপা দিলে সে আহত হয়।
এ সময় এলকাবাসী তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রনির অবস্থা গুরুত্বর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে সে মারা যায়।
স/অ









