সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ডিজিএফআই এর ভুয়া পরিচালকসহ আটক ২

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ডিজিএফআই এর ভুয়া পরিচালকসহ আটক ২


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজারকে ১০লাখ টাকা ঋণ নেয়ার জন্য চাপ দেয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে ভুয়া ডিজিএফআই পরিচালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি মহল্লার এনামুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৫৫) ও তার সহযোগি নাচোল উপজেলার উত্তর মরিøকপুর গ্রামের খলিল উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৫২)। সোমবার দুপুরে তাদের নাচোল উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব থেকে আটক করা হয়।

নাচোল থানার ওসি তারেকুর রহমান বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চত করে জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, নাচোল বাজার শাখায় যান এবং নিজেকে ডিজিএফআই এর পরিচালক পরিচয় দিয়ে ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেনকে ১০লাখ টাকা ব্যাংক ঋণ দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

এসময় ব্যাংক ম্যানেজারের সন্দেহ হলে তিনি নাচোল থানায় খবর দেন। পরে পুলিশ ব্যাংকে উপস্থিত হয়ে সিরাজুল ইসলামকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া বলে স্বীকার করে। পরে সেখান থেকে তার সহযোগি রফিকুল আসলামকেও আটক করা হয়। এঘটনায় নাচোল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।