সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ১৯ জনের মনোনয়নপত্র দাখিল 

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে ১৯ জনের মনোনয়নপত্র দাখিল 
গোমস্তাপুর প্রতিনিধি:
আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে পিতা-পুত্রসহ ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে অনলাইনে  মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান  আশরাফ হোসেন ও তার ছোট ছেলে আব্দুল্লাহ আল রায়হান, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম। ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামন ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ওবায়দুর রহমান, জামায়াত নেতা খায়রুল আমান, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল,যুবলীগ নেতা মাসুদ পারভেজ ও মোকসেদুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, মনিরা খাতুন, জোহনা খাতুন,শামীমা বেগম,শিরিন আকতার, সুলতানা খাতুন  ও শামীমা জাহান সারা।