সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগগঞ্জে ১৩০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগগঞ্জে ১৩০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রত্যেক বছরের মতো সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর ১৩০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকালে পৌর এলাকার বালিগ্রাম নতুন পাড়া এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফারুক এ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. ফারুক আলীর উদ্দ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল প্রদাণ করা হয়।