সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ভ্যান চালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ভ্যান চালককে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
একজন ভ্যান চালককে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চক বহরম এলাকায় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, চক বহরম গ্রামের তোফাজ্জল হোসেন একজন গরীব নিরীহ সাধারন দিনমজুর ও ভ্যান চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জণক্ষম এই ব্যক্তি ভ্যানযোগে ঘাসপাত ও সবজী ফেরি করতেন। এলাকায় কারো সাথে তার কোন শত্রুতা ছিলোনা। কিন্তু চলতি মাসের ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাতে ভ্যান ভাড়ার উদ্দেশ্যে দূর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গেলে নিখোঁজ হন তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পর চলতি মার্চ মাসের ১ তারিখ শুক্রবার ৩ ও ৪ নং বাঁধের মাঝে ভ্যান চালক তোফাজ্জলের পোড়া মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের বিচার দাবী করেন মানববন্ধনে আগত এলাকাবাসী।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বাংলাদেশ আওয়ামীলীগ ৬ নং রাণীহাটি ইউনিয়ন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার পারভেজ, মাওলানা মো. হাবিবুর রহমান, শিক্ষক আব্দুর রহিম, এলাকাবাসী আবুল খায়ের, সেলিম রেজা ও বুলবুল আলীসহ মৃত তোফাজ্জল হোসেনের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।