নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক “হটাও জঙ্গিবাদ বাঁচাও দেশ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহী তালাইমারি দারুল উলুম মাদরাসা শিক্ষক শিক্ষার্থীরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিত পালন করেছে ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তালাইমারি মাদরাসা সংলগ্ন রোডে এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালাইমারি দারুল উলুম মাদরাসার প্রথান শিক্ষক গোলাম কিবরিয়া নূরীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদরাসার সহপ্রধান আবদুল্লা সহশিক্ষক তরিকুল ইসলাম, সহশিক্ষক অব্দুর রহমানসহ মাদরাসার শিক্ষার্থীরা।
মানববন্ধনে মাদরাসার মাদরাসার প্রথান শিক্ষক গোলাম কিবরিয়া নূরী বলেন, জঙ্গিবাদ অত্যন্ত অমানবিক, অমানসিক ও অযৌক্তিক। যারা এটা করছে তারা জঘন্য অপরাধী। ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না।
দেশে ইসলামের নামে একটি কুচক্রিমহল সন্ত্রাস ও রাজত্ব কায়েম করতে চাইছে। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের ইসলামের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে তাদের সচেতন করতে হবে।
স/অ









