সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
নওগাঁ

সাপাহারে মন্ত্রী পরিষদের সাবেক সচিবের স্মরণ সভা

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৪১ মিনিট পড়া
সাপাহারে মন্ত্রী পরিষদের সাবেক সচিবের স্মরণ সভা

সাপাহার প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার উন্নয়নের রূপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির অন্যতম পথিকৃৎ ও বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদের সচিব মরহুম এম, মহবুবউজ্জামান এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলেক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মহবুবউজ্জামান স্মৃতি পরিষদের আয়োজনে রোববার বিকেল ৫ টায় সাপাহার জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে¡ মহবুবউজ্জামান এর স্মৃতি চারণ করে বক্তব্য প্রদান করেন

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ডা: ময়নুল হক দুলদুল, চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আ: জলিল, দিঘীর হাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের (অব:) সহকারি অধ্যাপক ইসমত ইনামুল হক। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ফারুক হোসেন ও আসমান চৌধুরী।

শেষে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে চৌধুরী চাঁন মোহাম্মাদ মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রী, অভিভাবক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাপাহার উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব মরহুম মহবুবউজ্জামান ১৯২৯ সালের ২৫ নভেম্বর জম্মগ্রহণ করেন এবং মন্ত্রীপরিষদ হতে অবসরের পর ২০০৮ সালের ৩মার্চ মৃত্যুবরণ করেন।