সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন 

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন 
গোমস্তাপুর প্রতিনিধি:
গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।  শনিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জিয়াউর রহমান এমপি। উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদেরনসঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রেজা। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নূরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধান, সুধীজন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।