সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে হুমায়ুন রেজাকে দলের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে  হুমায়ুন রেজাকে দলের প্রার্থী ঘোষণা

গোমস্তাপুর প্রতিনিধি:
আগামী ৪মে অনুষ্ঠেয় উপজেলা পরিষদের প্রথম দফার নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন রেজাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। শনিবার বিকেলে রহনপুর পৌর এলাকার রাবেয়া বালিকা উচ্চ প্রাঙ্গনে আয়োজিত এক কর্মীসভায় তিনি এ ঘোষণা দেন।
গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম,তরিকুল ইসলাম,  উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল ও গোলাম কিবরিয়া হাবিবসহ অন্যরা।