সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে একুশে পদকপ্রাপ্ত দই বিক্রেতা জিয়াউল হককে  সংবর্ধনা

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
ভোলাহাটে একুশে পদকপ্রাপ্ত দই বিক্রেতা জিয়াউল হককে  সংবর্ধনা
গোমস্তাপুর ও ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একুশে পদক প্রাপ্ত সাদা মনের মানুষ দই বিক্রেতদ জিয়াউল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার উপজেলার মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজ তাকে এ সংবর্ধনা প্রদান করে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কলেজ পরিচালনা পর্ষদের  সভাপতি মো: আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চাঁপাই এগ্রো প্রডাক্টের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ ফিটু। বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ দই বিক্রেতা জিয়াউল হক, কলেজ অধ্যক্ষ আজগর আলী,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী ,দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক,সহকারী শিক্ষক আব্দুল করিম,সাবেক সেনা সদস্য ইসমাইল হোসেন , অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল সাত্তার ও  শাজাহান আলী প্রমুখ।