সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদসহ আটক ৪

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে চোলাইমদসহ আটক ৪


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে এসব উদ্ধার করে র‌্যাব-৫। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক কওে র‌্যাব।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার মায়েরা কার্তিকপুর এলাকার ইলিসা মুর্মু ও মৃত ভরত মাড্ডির ছেলে দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭), আমারোক এলাকার মৃত মহকী বেগম ও মৃত ইমরান আলীর ছেলে মতিউর রহমান (৪০), একই এলাকার আরতি ও সগেন রায়ের ছেলে সুবল রায় (৩৯) এবং নাচোল উপজেলার কার্তিকপুর বাসুগ্রাম এলাকার মৃত পাতানী ও মৃত মোহন লালের ছেলে রুপচান রায় (৫৩)।

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল বুধবার দুপুর সোয়া ৩টায় জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউপির কার্তিকপুর গ্রামে অভিযান পরিচালনা করে চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদসহ দয়াল মাড্ডি, মতিউর, সুবল ও রুপচা কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও এলাকার যুবকদের মাঝে খুচরা পাইকারী দরে বিক্রি করত। এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।