সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোহা. আদীব আলী।

দণ্ডপ্রাপ্ত লোকমান শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার মৃত হুমায়ন আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, এক সাজা ভোগের পর অপর সাজা কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামে র‌্যাবের অভিযানে একটি পিস্তল, একটি রিভলভার, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক হন লোকমান। এ ঘটনায় পরদিন ১৬ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় মামলা করে র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকতা ও শিবগঞ্জ থানার এসআই মো. নুরন্নবী চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা দেন বিচারক।