
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ঘরে তৈরী শিশুর পরিপূরক খাবার নিয়ে প্রসূতি মায়েদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের সহযোগিতায় পার্বতীপুর ইউনিয়নের আনারপুর কমিউনিটি ক্লিনিকে ২৫ জন মাকে নিয়ে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ঘরে তৈরি শিশুর পরিপূরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মো. সানাউল্লাহ, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইটার মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুস সালাম তালুকদার, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ ও গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।পরে মা ও শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত: আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত পর্যায়ক্রমে জাতীয় পুষ্টিসেবা ,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আওতায় উপজেলার ৩৩ টি কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চালু থাকবে।








