সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা 
গোমস্তাপুর প্রতিনিধি: 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে  কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ বাংলা বিভাগের মিলনায়তনে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক কাজী সোহেল আনোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন, স্বাগত বক্তব্য রাখেন  গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সেনেটারী পরিদর্শক রেবেকা খাতুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের  শিক্ষক ড.আতিকুর রহমান, প্রভাষক জিন্নুর রহমান  ,রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, ডাসকো ফাউন্ডেশনের টেকসই প্রকল্পের মানবাধিকার কর্মী জুয়েল রানা প্রমুখ।পরে কুইজ প্রতিযোগিতায়  অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।