সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মহাদেবপুরে বাথরুম থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক৬ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
মহাদেবপুরে বাথরুম থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁ মহাদেবপুরে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার একটি বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত ওই নারীর নাম নার্গিস বেগম নিপুন। বয়স ৪৩ বছর। তিনি উপজেলার চেরাগপুর ইউনিয়নের চক-দৌলত গ্রামের মৃত নাসির উদ্দীনের মেয়ে।

জানা গেছে, নিহত নার্গিস ও তার মা মেরিনা রহমান মহাদেবপুর উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার একটি বাড়িতে বসবাস করতেন। এদিন সকালে বাথরুমে যায় নার্গিস। দীর্ঘ সময় বের না হওয়ায় তার মা বাথরুমে গিয়ে মেয়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। তিনি জানান, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।