সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

বহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষসহ ৩০ শিক্ষক আনন্দ ভ্রমনে, শিক্ষার্থীরা ক্লাস বঞ্চিত 

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
বহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষসহ ৩০ শিক্ষক আনন্দ ভ্রমনে, শিক্ষার্থীরা ক্লাস বঞ্চিত 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষসহ প্রায় ৩০ জন শিক্ষক আনন্দ ভ্রমনে থাকায় গত ৫  দিন যাবত শিক্ষার্থীরা ক্লাস বঞ্চিত রয়েছে। গত ২৬ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত তারা চট্টগ্রাম ও কক্সবাজার সহ তিন পার্বত্য জেলা সফরে রয়েছেন। সফরের ছবি শিক্ষকদের ফেসবুক একাউন্টে শোভা পাচ্ছে ।
তবে, আগামীকাল বৃহস্পতিবার  রাতে তারা কর্মস্থলে  ফিরবেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান। এতে বৃহস্পতিবারও শিক্ষার্থীরা ওই শিক্ষকদের ক্লাস বঞ্চিত থাকতে হবে।
এদিকে, ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা টানা ৫ দিন ক্লাস বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানায়, একসঙ্গে এতগুলো শিক্ষক  না থাকায় তারা ঠিকমত ক্লাস করতে  পারছেনা। এছাড়া  এ কয়দিনে কলেজে ছাত্র ছাত্রীদের উপস্থিতিও কমে গেছে। এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম জানান,  কলেজে অতিরিক্ত শিক্ষক থাকায়  সফরে থাকা শিক্ষকদের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে না।
এ প্রসঙ্গে সফরে থাকা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার  জানান, শিক্ষকদের একাংশ সফরে থাকলেও ক্লাস ও অফিস খোলা রয়েছে। এছাড়া, যথাযথ কতৃর্পক্ষের অনুমতি নিয়ে তারা সফরে গেছেন বলে তিনি জানান।গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান,কলেজ অধ্যক্ষ তাকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন। এছাড়া এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি জানান।