
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আঞ্চলিক মহাসড়কে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩০ শে জানুয়ারি )দুপুরে গোমস্তাপুর-রহনপুর সড়কের শিমুল তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহনপুর থেকে পাওয়ার টিলার ও ট্রাক আগে পিছে হয়ে আসছিল।পেছন দিক থেকে আসা ট্রাকটি ওভারটেকিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় তার পেছনে থাকা পাওয়ার ট্রিলারটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টো যায়। পরে রহনপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপ ভর্তি করা হয়। এ ঘটনায় আহতরা হলেন, ট্রাক চালক সেলিম(৪২) ও সহকারী জাহিদ (১৯) তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলার বসন্তপুরে । এছাড়া পাওয়ার টিলার চালক হৃদয় (২২) ও সহকারী রুবেল(২০) এ ঘটনায় আহত হয়।তাদের বাড়ি উপজেলার চৌডালা ইউনিয়নের বেনিচকে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান,ট্রলি ও ট্রাক ওভারটেকিং করতে গিয়ে খাদে পড়ে যায়।এতে উভয় যানবাহনের চার জন আহত হয়। দূর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসেছে তাদেরকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।








