সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

শীতার্তদের বাড়ি বাড়ি প্রবাসী ছেলের শীতবস্ত্র পৌঁছে দিলেন বাবা

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
শীতার্তদের বাড়ি বাড়ি প্রবাসী ছেলের শীতবস্ত্র পৌঁছে দিলেন বাবা

আদমদীঘি প্রতিনিধি :
মালয়েশিয়া প্রবাসী এসএম মাহমুদ হোসেনের নিজস্ব তহবিল থেকে বগুড়ার আদমদীঘিতে শতাধীক শীতার্তদের জন্য দেওয়া শীতবস্ত্র বাড়ি বাড়ি পৌঁছে

দিয়েছেন তাঁর বাবা লুৎফর রহমান। শুক্রবার সকাল থেকে উপজেলার সান্তাহার ইউপির কাশিমিলা-প্রশাদখালী গ্রামের দরিদ্র ও অসহায় নারী-পুরুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানিয় ব্যাবসায়ী এসএম হাসান ও রুবেল খান সহ আরো অনেকেই।

প্রবাসী এসএম মাহমুদ হোসেন মুঠোফোনো বলেন, বিভিন্ন সংকট মুহুর্তে প্রবাস থেকেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এর আগে কয়েকজন প্রবাসীর সহযোগিতা নিয়ে একজন বিধবা নারীকে একটি গরু কিনে দিয়েছি, করোনার সময় খাদ্য সামগ্রী, অসুস্থ রোগীদের জন্য আর্থিক সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ সহ নানা ধরনের কাজ করেছি। আর এসব কাজে বাবা সবচেয়ে সহযোগিতা করেন। এসব কাজ আগামী দিনেও অব্যহত থাকবে বলেও তিনি জানান।