সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রহনপুর আহমদী বেগম (এবি)  সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যন্যার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান  দেলোয়ার হোসেন, আদিবাসী নেতা লুইস টুডুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন নারী শিক্ষার্থীকে বাইকেল, প্রাথমিক স্কুল  পর্যায়ের ৩০০ জন, মাধ্যমিক স্কুল  পর্যায়ে ২২০ জন ও কলেজ পর্যায়ে ১০০ শিক্ষাথীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।