সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
নওগাঁ

রাণীনগরে গ্রামপুলিশকে পুরস্কৃত করলেন ওসি

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে গ্রামপুলিশকে পুরস্কৃত করলেন ওসি

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছেলেকে থানা পুলিশের হাতে তুলে দেওয়ায় এক গ্রামপুলিশকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার দুপুরে রাণীনগর থানা প্রাঙ্গনে গ্রামপুলিশদের সাপ্তাহিক প্যারেডে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের গ্রামপুলিশ আবু হানিফকে আইনের প্রতি শ্রদ্ধা রাখায় তার হাতে ১ হাজার টাকা তুলে দিয়ে পুরস্কৃত করেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে করজগ্রামে গ্রামপুলিশ হানিফের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে যান। তখন গ্রামপুলিশ হানিফ জানতে পারেন তার ছেলে আনোয়ার সাজাপ্রাপ্ত আসামি। এ সময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাজাপ্রাপ্ত আসামি ছেলে আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেন হানিফ। এ জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।

এদিন প্যারেডের সময় পারইল ইউনিয়নের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ মানিক চন্দ্র রবিদাস ও বিমল চন্দ্রকে এক হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া বড়গাছা ইউনিয়নের মৃত গ্রামপুলিশ সুলতান শেখের স্ত্রী ডলি বিবির হাতে ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।