সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাব কমিটি গঠন

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাব কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের অন্যতম সংগঠন মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে শহরের বিশ্বরোড মোড় এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রেসক্লাবের সদস্যদের সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।

এ সময় বহুল প্রচলিত জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল হক টুটুলকে সভাপতি এবং জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের জেলা প্রতিনিধি এসএম সাখাওয়াত জামিল দোলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি সেতাউর রহমান, সহ-সম্পাদক দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি হাবিবুল্লাহ সিপন, সাংগঠনিক সম্পাদক দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি জারিফ হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি ইয়াসিন আরাফাত এবং তথ্য ও প্রচার সম্পাদক দৈনিক ঢাকার ডাকের সফিকুল ইসলাম ভুট্টু।

এ সময় কার্যকরী সদস্য হিসেবে দৈনিক খবরপত্রের আঞ্চলিক প্রতিনিধি আমিনুল হক এবং সদস্য হিসেবে দৈনিক সবুজ নিশানের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক দিনের কন্ঠের জেলা প্রতিনিধিহানিফ মেহমুদ, দৈনিক আমাদের মাতৃভূমির জেলা প্রতিনিধি জাহিদ হাসান, মুভি বাংলার জেলা প্রতিনিধি আসাদুল্লাহ সনি ও দৈনিক আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আবু হানজালাকে নির্বাচিত করা হয়।

পরে নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেন সদস্যগণ।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত মডেল প্রেসক্লাব প্রথমে এক বছর মেয়াদী কমিটি গঠন করলেও পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধন করে পরবর্তী কমিটিগুলো দুই বছর মেয়াদে করার সিদ্ধান্ত গৃহিত হয়।