দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় দুর্গাপুর ডিগ্রী কলেজ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে প্রতিবাদ সভা অত্র কালেজের অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুল হক টুলুর পরিচালনায় বক্তব্য দেন, অত্র কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকা, এসময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে শাপথ গ্রহণ করেন।
এদিকে সন্ত্রাস নয়, শান্তি চাই, শষ্কামুক্ত জীবন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টার সময় দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অত্র কলেজের অধ্যক্ষ আব্দুর রব-এর সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বক্তব্য দেন, অত্র কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকা।

এদিকে দুর্গাপুর দাওকান্দি বিশ্ববিদ্যালয় কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্র কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন, অত্র কলেজের বিভিন্ন শিক্ষক।
এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স/আ









