সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

সোনামসজিদ বন্দরে ২ হাজার শ্রমিকের মাঝে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
সোনামসজিদ বন্দরে ২ হাজার শ্রমিকের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ২ হাজার ২ শত শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে জিবিইএল ওয়াসিং এন্ড ডাইং ও কালিয়ার রেপ্লিকা এন্ড কালিয়ার প্যাকেজিং লিমিটেডের সহযোগীতায় এ কম্বল অবতরণের আয়োজন করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং বিশেষ অতিথি মহিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবগঞ্জ সপৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন।

বক্তারা বলেন, গত কয়েকদিন থেকে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। এতে করে ছিন্নমূল মানুষেরা আছেন দারুন কষ্টে। তাদের জন্য যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরা। আর তাই শীতার্তদের শীত নিবারণে সমাজের বিত্তবানদের প্রতি আহŸান জানান বক্তারা।

কম্বল বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে সোনামসজিদ স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আলিমুজ্জামান বকুল, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম,
সিনিয়র ম্যানেজার টিপু সুলতান, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া উপস্থিত ছিলেন।