সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন আটক

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং লিডার সহ ৪ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (১২ জানুয়ারী) জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা হরিনগর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৫।

আটক কিশোর গ্যাং সদস্যরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকার তাজিমুল হক-তাসলিমা বেগমের ছেলে সোহেল রানা (২০) এবং সদর উপজেলার পেয়ারাপুর এলাকার আবুল কাশেম-মনিরা বেগমের ছেলে রহমত আলী ওরেফে আপেল (১৯), ফারুক ইসলাম-জেসমিন বেগমের ছেলে ইসমাইল হোসেন (২০) ও আবু বাক্কার-মোসলেমা বেগমের ছেলে মহিম ইসলাম (১৯)।

এ বিষয়ে শনিবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদক সংক্রান্ত একটি গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টায় শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিনগর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় কিশোর গ্যাং এর ৪ সদস্যকে আটক করে।

র‌্যাব আরো জানায়, আটক কিশোর গ্যাং সদস্যরা এলাকায় মাদক সেবনের জন্য ছিনতাই ও চাঁদাবাজির মত বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েছিল। পরে আটক কিশোরদের মামলা দায়েরের মাধ্যমে মিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।