
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথকভাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপ।দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে রহনপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ।
প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা বুলবুল আহমেদ, যুবলীগ নেতা মমিন বিশ্বাস, সাবেক ছাত্রলীগ নেতা মুক্তাদির বিশ্বাস ও রবিউল ইসলাম প্রমুখ।অপরদিকে, একই দিন বিকেলে রহনপুর বেগম কাচারি প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাহার আলী মন্ডল। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, লিয়াকত আলী খান,প্রভাষক আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার পৃথকভাবে দুগ্রুপের দলীয় কর্মসূচি পালন নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের পুরোনো দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মনে করছে দলীয় নেতাকর্মীরা।








