
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে নৌকাতেই ভরসা রেখেছেন জেলাবাসী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি সংসদীয় আসনে তারা বারবরের মতোই নৌকার ওপর ভরসা রেখে নির্বাচিত করেছেন জেলা আওয়ামীলীগের তিন কর্ণধারকে। রোববার গভীর রাতে জেলা রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে বিজয়ী আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে মু. জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ বিশ^াসকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেন।
তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতিকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল পেয়েছেন ৭৯ হাজার ৮১২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতিকের জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট। হিসাবে ৭ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৭১ হাজার ৮৮ জন। এ আসনে বৈধ ভোট পড়েছে ১ লক্ষ ৭৯ হাজার ৬ শত ৩৪ এবং বাতিল ভোট ৪ হাজার ৮ শত ১৯। আসনটির ১৫৮ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৩৯.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে নৌকা প্রতিকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মু. জিয়াউর রহমান পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন ৬৬ হাজার ৪৪৫ ভোট।
হিসাবে ৪৮ হাজার ৬০৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মু. জিয়াউর রহমান। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৩১ হাজার ৩৯ জন। এ আসনে বৈধ ভোট পড়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত ৪১ এবং বাতিল ভোট ২ হাজার ১৬। আসনটির ১৮২ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট ৪৩.৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে নৌকা প্রতিকেরআওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৯১ হাজার ৬০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনএম মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন পেয়েছেন ৮ হাজার ৫৪৩ ভোট। হিসাবে ৮৩ হাজার ৬০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল ওদুদ। এই আসনে মোট ভোটার ৪ লক্ষ ৪৩ হাজার ২৫৬ জন। এ আসনে বৈধ ভোট পড়েছে ১ লক্ষ
২ হাজার ২৭ এবং বাতিল ভোট ২ হাজার ৬ শত ১। আসনটির ১৭২ ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট ২৩.৬০৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনে আইনশৃংখলা রক্ষায় ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১২ প্লাটুন সেনাবাহিনী, ১৩ প্লাটুন বিজিবি, ১ হাজার ৭২ জন পুলিশ সদস্যসহ র্যাব ও
আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার তিনটি আসনে মোট ৫১২ কেন্দ্রে কোন সহিংশতা ছাড়াই নির্বিঘ্নে ভোটগ্রহণ করা হয়।








