
নিজস্ব প্রতিবেদক:
যারা বিএনপি করেন তাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। মসজিদে এমন এমন বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী। তার এমন বক্তব্যের ভিডিএ এখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এদিকে এম বক্তব্যের কারণে সাধারণ ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে এমন ঘটনায় আজাহার আলীকে শোকজ ও জরিমানা করেছে নির্বাচন অনুসন্ধান টিম।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী।
শুক্রবার তিনি তার এলাকার হরিপুর মধ্যপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তিনি মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন বিএনপি যারা করেন তাদের ভোট দিতে যাওয়ার দরকার নেই। যারা আওয়ামী লীগ করেন তারা নৌকা এসে ভোট দিবেন। ঈগল প্রতিক একটা আছে সেটা নিয়েও কথা হচ্ছে। এছাড়াও তিনি মসজিদে উপস্থিত সকল মুলল্লিদেরকে নৌকা প্রার্থী আব্দুল ওয়াদুদ দারাকে ভোট দিতে বলেন। এদিকে নির্বাচনি প্রচার-প্রচারণা শেষ হলেও এমন প্রচারণায় অন্যান্য প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।
এবিষয়ে নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, এমন ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। সে শোকজের জবাব দিয়েছে। তাকে সর্তক করা হয়েছে। সেই সাথে জরিমানাও করা হয়েছে।









