
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৫ (দুর্গাপুর -পুঠিয়া) আসনে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। একই সাথে দুর্গাপুর দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ বহন করাসহ বিভিন্ন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি যুগ্ন মহানগর দায়রা জজ লুনা ফেরদৌস।

আজ সোমবার নির্বাচন অফিস থেকে দারা ও তার সমর্থককে এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে সড়ক বিভাজনের উপর তারমান অবস্থার একটি বড় ছবি দেখতে পান অনুসন্ধান কমিটির সদস্যরা। এ ছবিটি নির্বাচনী বিধিমালা লংঘন করে টাঙ্গানো হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৬ এর ১০(৪) বিধি লংঘন করার সামিল।
এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘনের দায়ে দোষী সাব্যস্থ করে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা কমিটির নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিকাল ৩টায় লিখিত ব্যাখা প্রদানের জন্য নিদের্শ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে দুর্গাপুর দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে অভিযোগে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর), স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান লিখিত অভিযোগ দাখিল করেন এই যে, মোজাম্মেল হক দাওকান্দি সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ। গত রোববার (২৪ ডিসেম্বর) দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার পর হতে সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে সুষ্ঠভাবে দায়িত্ব পালন না করেন।
একই সাথে কলেজ চলাকালীন সময় নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং অন্যান্য কর্মকাণ্ডে অদ্যবধি পর্যন্ত অংশ গ্রহণ করে আসছেন, যা সরকারী কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ সুস্পষ্ট লংঘন এবং প্রচলিত আইনের পরিপন্থী। ৯ ডিসেম্বর বিকাল ৪টায় ঘটিকায় দাওকান্দি সরকারী কলেজ প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে বর্ধিত সভা করেছেন।
ইতোপূর্বেও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দলীয় মনোনয়ন জমা দেন। যা সরকারী কর্মচারী আচরণবিধি লঙ্ঘন। এছাড়া দাওকান্দী সরকারী ডিগ্রী কলেজকে আওয়ামী লীগের দলীয় অফিস হিসেবে ব্যবহার করছেন এবং নিয়মিত প্রচার-প্রচারণার কাজে অংশগ্রহন করছেন।
গত ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রের ফটোকপি ও ১৪ অক্টোবর রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রের ফটোকপি পর্যালোচনান্তে প্রতীয়মান হয় যে, মোজাম্মেল হক নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘন করার সামিল।
এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘনের দায়ে দোষী সাব্যস্থ করে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা কমিটির নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিকাল ৩টায় লিখিত ব্যাখা প্রদানের জন্য নিদের্শ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।








