সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

গোমস্তাপুরে পুলিশের পোশাকে মুরগী ব্যবসায়ির ২৫ হাজার টাকা ছিনতাই 

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে পুলিশের পোশাকে মুরগী ব্যবসায়ির ২৫ হাজার টাকা ছিনতাই 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পোশাকে এক মুরগী ব্যবসায়ির নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে রহনপুর-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার মুরগী ব্যবসায়ি নাচোল উপজেলার ধানসুরা গ্রামের আঃ রশীদের ছেলে  ওবাইদুল ইসলাম ( ৩০) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যান যোগে মুরগী আনতে গোমস্তাপুর যাওয়ার সময় শিমুলতলায়  পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে  । এ সময় তার কাছে জাল টাকা আছে বলে তারা তার কাছে থাকা  ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাকে থানায় যোগাযোগ করতে বলে। সে জানায়, ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনে সাধারণ পোশাকে দেখতে পায়। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ভুক্তভোগীর কোন অভিযোগ আমরা এখনো  পায়নি। তবে ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।