সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় জেল হাজতে বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
নওগাঁয় জেল হাজতে বিএনপি নেতার মৃত্যু
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় জেল হাজতে মতিবুল মন্ডল (৫৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি মারা যান। নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি জেলার পত্নীতলা উপজেলা নজিপুর পৌরসভার বিএনপির নেতা ছিলেন বলে জানা গেছে।

নওগাঁ জেল সুপার মোঃ নজরুল ইসলাম বলেন- মতিবুল মন্ডল মারপিট ও বিষ্ফোরক মামলার আসামী ছিলেন। তিনি গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। এরপর গত ১৪ ডিসেম্বর হঠাৎ করে অসুস্থ হলে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমন) রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে মারা যান। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পত্নীতলা বিএনপির আহবায়ক সদস্য আব্দুল হামিদ বলেন- মতিবুল মন্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। অসুস্থতায় মারা গেছে বলে শুনেছি।