
গোমস্তাপুর প্রতিনিধি:
প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারনা শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল -গোমস্তাপুর -ভোলাহাট) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান।
মঙ্গলবার সকালে রহনপুর বাজার বেগম কাচারির তার নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে জনসংযোগ করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুক্তাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।








