সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৩২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ৩ আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আমের রাজধানী উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে রয়েছে তিনটি সংসদীয় আসন। আর এই ৩টি সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬ জন প্রার্থী। সোমবার (১৮ ডিসেম্বর) এই ১৬ জন প্রার্থীর মাঝে দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ। এইদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নৌকা, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী অধ্যাপক আফজাল হোসেন লাঙ্গল, বিএনএফ মনোনিত প্রার্থী নূরুল ইসলাম জেন্টু টেলিভিশন, ইসলামী ফ্রন্ট মনোনিত প্রার্থী মো. শামসুল হোদা মোমবাতি ও এনপিপি মনোনিত প্রার্থী আব্দুল হালিম পেয়েছেন আম প্রতীক।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মুহা. জিয়াউর রহমান নৌকা, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ঈগল পাখি, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী অ্যঠেিভাকেট আব্দুর রশীদ লাঙ্গল, বিএনএফ মনোনিত প্রার্থী  আজিজুর রহমান টেলিভিশন এবং বাংলাদেশ কংগ্রেস মনোনিত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ডাব প্রতীক।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আব্দুল ওদুদ নৌকা, বিএনএফ মনোনিত প্রার্থী কামরুজ্জামান খান টেলিভিশন, বিএনএম মনোনিত প্রার্থী মাওলানা আব্দুল মতিন নোঙর এবং এনপিপি মনোনিত প্রার্থী নাহিদ আহমেদ পেয়েছেন আম প্রতীক।
এদিন বেলা সাড়ে ১১টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ জেলার দুটি আসনে মোট ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনি আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালানোর নির্দেশ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।