সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ৩৫ হাজার শিশুকে

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে কাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ৩৫ হাজার শিশুকে

গোমস্তাপুর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কাল মঙ্গলবার  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৩৫ হাজার ৯শ৬৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। এ উপলক্ষে সোমবার   উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত  অবহিত করন ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

এ সময় তার বক্তব্যে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার  আঃ হামিদ জানান, এবার  উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৪২৭৮ জন ও ১২ থেকে ৫৯ মাস  বয়সী ৩১৬৮৭ শিশুকে ১৯৪ কেন্দ্র এ টিকা খাওয়ানো হবে।