সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু 

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখালের মৃত্যু 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে রজবুল (২২) নামে এক বাংলাদেশী গরুর রাখালের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।নিহত ওই রাখাল ওই গ্রামের সেলিমের ছেলে।১৬,বিজিবির উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক জানান, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।