
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এই (২০২৪-২০২৬) নির্বাচনে ডায়াবেটিক সমিতির বর্তমান সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে ডায়াবেটিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আব্দুল ওয়াহেদ পূনরায় যথাক্রমে ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচনে সহ-সভাপতি পদে আইনজীবী মো. গোলাম মোস্তফা ও মো. আফসার আলী, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল হান্নান হানু, কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ মো. কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে আইনজীবী মোহা. সোলায়মান বিশু, মোহা. মনোয়ারুল ইসলাম ডালিম, এফ.কে.এম. লূৎফর রহমান, মো. খাইরুল ইসলাম, মো. শামসুল হক, মো. সামিউল হক লিটন, মো. মাইনুল ইসলাম, মো. শুকুরুদ্দীন, মো. মেসবাহুল জাকের, প্রাতিষ্ঠানিক সদস্য এহতেসামুল হক বাবলু, দাতা সদস্য ডা. মো. আবুল হাসান এবং পদাধিকার বলে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মো. দুররুল হোদা নির্বাচিত হয়েছেন।
এদিকে নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে অন্য কোন প্রার্থী অংশগ্রহণ না করায় গঠনতন্ত্রের ২০ নং ধারা অনুযায়ী সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার চেয়ারম্যান শেখ মো. শামসুল ইসলাম টিপু।
উল্লেখ্য, ৩০শে ডিসেম্বর শনিবার শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আর কেউ নমিনেশন উত্তোলন ও জমা না দেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।
এইচ/আর








