সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গোলাম মোস্তফা বিশ্বাস 

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গোলাম মোস্তফা বিশ্বাস 
গোমস্তাপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাবেক  সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। সোমবার সন্ধ্যায় রহনপুর কলোনি মোড় এলাকার একটি মিলচাতালে উপজেলা যুবলীগ আয়োজিত এক সমাবেশে দেয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আভাস দেন ।
এর আগে সোমবার বিকেলে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার কাছ  থেকে  তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন যুবলীগ নেতা মমিন বিশ্বাস।  এদিকে, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের জোর দাবীর প্রেক্ষিত তিনি তাদের আশ্বস্ত করে  আগামী ২৯ নভেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে সমাবেশে ঘোষণা দেন।এ সময় উপস্থিত ছিলেন তার ছোট ভাই রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস।
সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, এমরান আলী সর্দার, শামীম হোসেন, খাইরুল ইসলাম, মামুনুর রশিদ,  যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা  মহিলা আওয়ামী লীগের  সভাপতি মিলিয়ারা বেগমসহ তৃনমূল নেতাকর্মীরা।
এইচ/আর