সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে পথসভা পন্ডের অভিযোগ সিপিবি নেতার

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে পথসভা পন্ডের অভিযোগ সিপিবি নেতার

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিরুদ্ধে পথসভা পন্ডের অভিযোগ করেছেন সিপিবি নেতা অধ্যাপক সাদেকুল ইসলাম। বৃহস্পতিবার তার বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি সাংবাদিকদের জানান,বুধবার সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার খোয়ার মোড়ে সিপিবির পক্ষ থেকে একটি পথ সভা আহবান করা হয়। সেখানে সিপিবির রাজশাহী জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রেজা সহ তার বক্তব্য দেয়ার কথা কথা ছিল।
সভা শুরুর প্রাক্কালে পুলিশ তার মাইক খুলে নেয়। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তিনি অনুমতি না নিয়ে রাস্তায় সভা করতে চেয়েছিলেন। তা বন্ধ করা হয়েছে।
এইচ/আর