সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আমরা হরতাল অবরোধ মানি না, কেউ লাঠি, আগুন নিয়ে আসলে আমরা তার উচিৎ জবাব দিবো : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৩২ মিনিট পড়া
আমরা হরতাল অবরোধ মানি না, কেউ লাঠি, আগুন নিয়ে আসলে আমরা তার উচিৎ জবাব দিবো : খাদ্যমন্ত্রী
নিয়ামতপুর প্রতিনিধি :
খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমরা হরতাল অবরোধ মানি না, কেউ লাঠি নিয়ে মাঠে নামলে, কেউ আগুন সন্ত্রাস করলে আমরা তার সমুচিন জবাব দিবো। আমরা তা প্রতিহত করবো। হরতাল অবরোধে সাধারণ মানুষের জান মালের ক্ষতি হোক, আমরা তা বরদাস্ত করবো না।
দেশের মানুষও এখন হরতাল অবরোধ চাই না। আমাদের দুই দিকেই নজর রাখতে হবে। একদিকে শান্তি, অপরদিকে নির্বাচন। দেশে কেউ অশান্তি করতে চাইলে, কোনক্রমেই থেমে থাকা যাবে না, এক হুইসেলেই এক হয়ে মাঠে নেমে প্রতিহত করতে হবে।
শুক্রবার বেলা ১১টায় নিয়ামতপুর কমিউনিটি সেন্টার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন কেনার পূর্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পদকদের সাথে মত বিনিময় ও দোয়া মাহফিলে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আজকে সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ঘরহীনদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন, বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, অনাহারীর জন্য খাবারের ব্যবস্থা করছেন, শিার্থীদের জন্য বছরের শুরুতে বইয়ের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ একটি শান্তির দেশ এই দেশ পরিচালনা করেন শেখ হাসিনা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।