সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে কৃষকদের হাতে পেঁয়াজের বীজ ও সার তুলে দিলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে কৃষকদের হাতে পেঁয়াজের বীজ ও সার তুলে দিলেন জেলা প্রশাসক

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষন ও বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ ড: পলাশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, কৃষিবিদ আঃ রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ। পরে প্রশিক্ষিত কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন জেলা প্রশাসক।