সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

তফশিল ঘোষণার পর রাণীনগরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক১৫ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
তফশিল ঘোষণার পর রাণীনগরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

রাণীনগর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে নওগাঁর রাণীনগরে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফশিল ঘোষণা করেন।

তফশিল ঘোষণার পর সাড়ে ৭টার দিকে রাণীনগর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাব্বী চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ অনেকেই।