সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ৪৮ মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর 

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
গোমস্তাপুরে ৪৮ মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর 

গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৮ টি নিবন্ধিত মহিলা সমিতিকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে  উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাস, নারীনেত্রী হালিমা খাতুন, নারী ইউপি সদস্য জাহানারা বেগম প্রমুখ। পরে  উপজেলার ৪৮ টি নিবন্ধিত মহিলা সমিতিকে সাড়ে ১৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।